ওগো নিরুপমা

  • অ্যালবাম: অনিন্দিতা
  • শিল্পী: কিশোর কুমার
  • বিভাগঃ ছায়াছবি
  • যুক্ত করা হয়েছেঃ February 26, 2019
  • দেখা হয়েছেঃ ৬৭১ বার

ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলামনা তো কিছুতেই।।

হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনই আমার কাছে।

আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই।।

লতার মত জড়িয়ে রয়েছ গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে।

এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন
ভুলবোনা যেন কিছুতেই।।